Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Country

1 year ago

Air and train services disrupted in Delhi :কুয়াশায় দৃশ্যমানতা তলানিতে, রবিবারও দিল্লিতে বিঘ্নিত বিমান ও ট্রেন পরিষেবা

Air and train services disrupted in Delhi
Air and train services disrupted in Delhi

 

নয়াদিল্লি, ৫ জানুয়ারি : ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশা। জোড়া ফলায় বিপর্যস্ত জাতীয় রাজধানীর জনজীবন। রবিবার সকালে ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল দিল্লি। ফলে দিল্লির অনেক জায়গায় দৃশ্যমানতা তলানিতে ঠেকে। ঘন কুয়াশার জেরে এদিন বিঘ্নিত হয় ট্রেন এবং বিমান পরিষেবা।

দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানা যাচ্ছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বহু বিমান ওঠানামায় দেরি হয়েছে এদিন। বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবাও। নতুন দিল্লি রেল স্টেশন থেকে অনেক ট্রেন দেরিতে ছেড়েছে রবিবার। উল্লেখ্য, শনিবারও দিল্লিতে ব্যাহত হয়েছিল বিমান ও ট্রেন পরিষেবা। রবিবার তারই পুনরাবৃত্তি হলো।

You might also like!