Breaking News
 
Calcutta High Court: কোলাঘাট তল্লাশি মামলায় নতুন মোড়, পুলিশ রিপোর্টে ‘রাজনৈতিক উদ্দেশ্য’, মামলা খারিজ হাই কোর্টে Nandigram Bypoll Twist: জেল থেকে বেরিয়েই নির্বাচনী লড়াই! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে অন্তর্বর্তী জামিন Hasirani Rath: ‘জন্মের আগেই মাধ্যমিক!’ হলফনামা বিতর্কে কংগ্রেসের মামলা খারিজ, স্বস্তি হাসিরানি রথের Election Commission News: কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিতর্ক, জ্ঞানেশ কুমারকে ঘিরে মামলা শুনবে শীর্ষ আদালত Suvendu Adhikari: জেন জি প্রশ্ন করবে, মুখোমুখি উত্তর দেবেন শুভেন্দু! চা চক্রে নতুন প্রজন্মের সঙ্গে মুখ্যমন্ত্রী Ujjain Mosque Demolition: উজ্জয়িনী অশান্তির নেপথ্যে ভুয়ো AI ভিডিয়ো? কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকা নিয়ে তদন্তে পুলিশ

 

Entertainment

2 years ago

Kangana Ranaut: 'কারোর বিয়েতে কোনওদিন নাচিনি'! তিন খানেদের কটাক্ষ কঙ্গনার!

Kangana Ranaut
Kangana Ranaut

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যত টাকাই দেওয়া হোক তাঁকে, অন্যের বিয়েতে তিনি কোনও দিন নাচেননি, ভবিষ্যতেও নাচবেন না, স্পষ্ট জানিয়ে দিলেন বলিউডের 'কুইন' কঙ্গনা রানাউত। ঠিক কোন প্রসঙ্গে এমন মন্তব্য, স্পট উল্লেখ না করলেও ভক্তদের বুঝতে বাকি নেই, কঙ্গনার নিশানায় আম্বানিদের অনুষ্ঠানে ভাইরাল হওয়া তিন খানেদের নাচ। দেশ-বিদেশ থেকে আসা তারারা জামনগর আলো করেছিলেন অনন্ত-রাধিকার প্রিওয়েডিং-এ। কিন্তু কঙ্গনাকে দেখা যায়নি সেখানে। নাম না করেই বলিউডের হু'জ হুদের একহাত নিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী।

হ্যাঁ, টিনসেল টাউনের তিন খান, শাহরুখ-সলমন-আমিরকে একসঙ্গে মঞ্চে নাচতে দেখা গিয়েছে আম্বানিপুত্রের প্রিওয়েডিং-এ। ভাইরাল হওয়া সেই ভিডিয়ো নিয়েই কি কঙ্গনার কটাক্ষ? অভিনেত্রী দাবি করলেন, চূড়ান্ত অর্থকষ্টের মধ্যে দিয়ে যাওয়ার সময়েও প্রলোভনে পা দেননি, কারোর বিয়েতে নাচানো যায়নি তাঁকে দিয়ে। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে নিয়ে প্রকাশিত হওয়া এক প্রতিবেদন শেয়ার করে নিজেকে নাইটেঙ্গেলের সঙ্গেই তুলনা করেছেন কঙ্গনা।

প্রতিবেদনে বলা হয়েছিল, কোনও বিয়েতে গাওয়ার জন্য লতা মঙ্গেশকরকে অনুরোধ করায় তিনি বলেছিলেন, ৫০ লক্ষ টাকা দেওয়া হলেও বিয়ের অনুষ্ঠানে তিনি গাইবেন না।


You might also like!