
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন শুরু থেকেই পিছু ছাড়েনি ‘দ্য কেরালা স্টোরি’-কে। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটিকে ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছিল তুমুল আলোচনা ও মতবিরোধ। কেউ ছবিটিকে সাহসী প্রচেষ্টা বলেছিলেন, আবার কারও অভিযোগ ছিল এটি ‘প্রোপাগান্ডা’। তবে বিতর্কের মাঝেও বক্স অফিসে সাফল্য পেয়েছিল ছবিটি। পরে দ্বিতীয় ভাগ নিয়েও একইরকম চ্যালেঞ্জের মুখে পড়তে হয় নির্মাতা সুদীপ্ত সেন-কে। আদালত থেকে বিতর্ক—সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত মুক্তি পায় ছবির দ্বিতীয় পর্বও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের ধরণ এবং ইন্ডাস্ট্রি নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন পরিচালক। সেখানেই তিনি স্পষ্ট জানিয়ে দেন,ভবিষ্যতেও বলিউডের বড় তারকাদের নিয়ে কাজ করার কোনও পরিকল্পনা তাঁর নেই। বর্তমানে যেখানে অধিকাংশ প্রযোজক-পরিচালক ছবির সাফল্যের জন্য প্রথম সারির তারকাদের উপর নির্ভর করেন, সেখানে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন সুদীপ্ত সেন। পরিচালকের মতে, সিনেমার সাফল্য শুধুমাত্র তারকার জনপ্রিয়তার উপর নির্ভর করে না। বরং শক্তিশালী গল্প এবং দর্শকের সঙ্গে আবেগের সংযোগই একটি ছবিকে সফল করে তোলে। তিনি মনে করেন, বড় মাপের তারকাদের সঙ্গে কাজ করতে গেলে নানা ধরনের আর্থিক ও প্রযোজনাগত চাপ তৈরি হয়। পারিশ্রমিক, চুক্তি এবং স্টার ইমেজ ঘিরে একাধিক জটিলতা পরিচালকের স্বাধীনতাকে সীমাবদ্ধ করে দেয়।

সুদীপ্ত সেনের কথায়, “কেরাল স্টোরি তৈরির সময়ই আমি নিশ্চিত ছিলাম কোনওদিন বড় তারকাদের সঙ্গে কাজ করব না। বড় তারকাদের সঙ্গে কাজ করলে পারিশ্রমিকের ক্ষেত্রে অনেক ধরনের প্যাকেজের জটিলতা তৈরি হয় যা অতিরিক্ত মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। আমি আত্মবিশ্বাসী, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। নিজের ছবি বানাতে পারি, কিন্তু অন্যে চাপ সামলাতে পারি না।”
সাক্ষাৎকারে তিনি উদাহরণ টেনে বলেন, “যখন বড় কোনও স্টারকে নিয়ে ছবি তৈরি করা হয় তখন তাঁদের দৃষ্টিকোণ থেকে ভাবতে হয়। পরিচালকের স্বাধীনতা অনেকটাই কমে যায়। অক্ষয় কুমার বা শাহরুখ খান যখন মুখ্য চরিত্র তখন একজন পরিচালককে তাঁর ভাবনা অনুযায়ী কাজ করতে দেওয়া হয় না। সেখানে তাঁদের মতামত অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমি নিজের গল্পকে প্রাধান্য দিতে পছন্দ করি। অন্য কারও ইমেজ বা স্টারডমকে কেন্দ্র করে ছবি বানানোর ঘোর বিরোধী। নিজের ছন্দেই কাজ করতে ভালোবাসি আর আগামীতেও সেটাই করব।” পরিচালকের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন বিতর্ক। তবে সুদীপ্ত সেন স্পষ্ট করে দিয়েছেন, তিনি নিজের ছন্দেই কাজ করতে চান এবং ভবিষ্যতেও সেই পথেই এগোবেন।
The Kerala Story director Sudipto Sen cooking The Kerala Story 2 producer Vipul Shah 😭😭:
— Raj (@idfcwau) May 7, 2026
"I stepped out because it's a very sensitive issue.... Rajasthan, Madhya Pradesh, my knowledge is all about WhatsApp forwards and newspapers, and I don't want to make films on WhatsApp… pic.twitter.com/sgj8ydOsRs
