Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Raveena Tandon: কেমন আছেন বড় মেয়ে ছায়া? ভিন্নধর্মের বিয়ে নিয়ে অকপট রবিনা!

Raveena Tandon with her daughter Chaya (File Picture)
Raveena Tandon with her daughter Chaya (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৯০ দশকের খ্যাতনামা অভিনেত্রী তিনি। সেই সময় দর্শককে তিনি উপহার দিয়েছেন একাধিক হিট ছবি। টিপ টিপ বর্ষা পানি গার্ল রবিনা কেরিয়ারের চূড়ান্ত মুহূর্তে দত্তক নেন দুই মেয়েকে। এক মেয়ের নাম ছায়া ও অন্যজন পুজা। এই দুই মেয়ে অবশ্য তাঁর নিজের সন্তানদের থেকে অনেক বড়। তবে দত্তক প্রাপ্ত সন্তান ছায়া বিয়ে করেছেন ভিন্ন ধর্মে। সেই বিয়ে নিয়েই সম্প্রতি মুখ খুলেছেন রবিনা। 

ইউটিউব চ্যানেল লেহরেন রেট্রোকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, ভিন্ন ধর্মে বিয়ে করে ছায়া কি সুখে আছেন? তাঁর প্রত্যুতরে রবিনা জানান, ‘অবশ্যই, কেন নয়? আমরা সবাই তো আসলে শেষ পর্যন্ত মানুষ।’

অভিনেত্রী আরও জানান, ‘এটি একটা সুন্দর আন্তঃধর্মীয় বিবাহ ছিল। আমরা ওর(ছায়া) চূড়া সেরিমনির আয়োজন করেছিলাম। ছায়া ওর গাউন সঙ্গেই চূড়া পরছিলেন। আমি ওকে বিয়ের অনুষ্ঠান পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। ওর হাত ধরে আমিই ওকে করিডোর দিয়ে নিয়ে হেঁটেছিলাম। এরপর আরও একটা ট্যাবু ভেঙে ওকে মঙ্গলসূত্র পড়ানো হয় এবং গির্জায় সিঁদুরও রাখা হয়েছিল। তাই এটা ছিল দুই ধর্মের বিয়ের নিখুঁত একটা সংমিশ্রণ।’

You might also like!