
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সময়টা ছিল ২০ নভেম্বর, ২০২২। এই দিনেই পরিবার, কাছের বন্ধু সব্যসাচী ও অনুরাগীদের চোখের জলে ভাসিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পঞ্চভূতে বিলীন হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর জীবনের লড়াই, কাজ এই সব কিছুর স্মৃতির মাঝেই তিনি আজও বেঁচে আছেন তাঁর অনুরাগী ও পরিজনদের স্মৃতিতে। আজ প্রায় ৯ মাস হয়ে গেল সেই দুঃখের মুহূর্তের।
রাখীর দিনে অভিনেত্রীর দিদির খুব মনে পড়ছে ছোট বোন ঐন্দ্রিলাকে। ইনস্টা হ্যান্ডেলে হৃদয়বিদারক পোস্ট করে ঐশ্বর্য শর্মা লিখেছেন, " যত দিন যাচ্ছে ততই যেন সব কিছু আরও কঠিন হয়ে যাচ্ছে। হ্যাপি রাখি বোনু। সঙ্গে হৃদয়ের ইমোজি। বোনুকে প্রতিটা মুহূর্তে বড্ড মিস করেন ঐশ্বর্য। আর এই বিশেষ দিনগুলোতে যেন রঙিন স্মৃতিগুলো একেবারে আঁকড়ে ধরে। ঐন্দ্রিলার দিদির শেয়ার করা ভিডিয়োতে যেন আরও একবার জীবন্ত হয়ে উঠেছেন তিনি।
