
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের বিপাকে জনপ্রিয় গায়ক। তাঁর ফেসবুক পোস্ট জুড়ে শুরু হয়েছে বিতর্ক। ঘটনাটা শুক্রবারের, সেদিন ঠাৎ নোবেলের ফেসবুক স্টোরিতে দেখা গেল একটি ছোট্ট ভিডিও। সেই ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলার নিতম্বের হাত বোলাচ্ছে এক পুরুষ। সঙ্গে সঙ্গেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। প্রথম প্রথম অনেকেই মনে করেছিল এ কাণ্ড বুঝি একেবারেই নোবেলের। তবে অনুমান করা হচ্ছে নোবেলের ফেসবুক হ্যাক হয়েছে। কিন্তু এই নিয়ে এখনও কোনও কিছুই পোস্ট করেননি গায়ক নিজে।
প্রসঙ্গত, এর আগে মদ্যপ অবস্থায় স্টেজে উঠে গান গাওয়ার সময় তুমুল বিপাকে জড়িয়েছিলেন গায়ক। তিনি সেই সময় বলেছিলেন স্টেজে ওঠার আগে একটু আধটু মদ্যপানের প্রয়োজন হয় নিজেকে রিল্যাক্সড রাখতে। তারপর তিনি জানান এমনটা তিনি আর কখনও করবেন না।
