
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুক্তি পেতে চলেছে সৃজিত পরিচালিত অনির্বাণ অভিনীত বাংলা সিরিজ ব্যোমকেশ। আবার অন্যদিকে দেব অভিনীত এবং বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবিটি অগস্ট মাসে একই দিনে দুই ব্যোমকেশ মুক্তি পাবে বলে শোনা গিয়েছিল। কিন্তু সম্প্রতি অন্য খবর শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, পারস্পরিক আলোচনার মাধ্যমেই উভয় শিবির সিদ্ধান্ত নিয়েছে যে, দুই ব্যোমকেশ নাকি মুক্তি পাবে আলাদা সময়ে।
সৃজিত তাঁর ব্যোমকেশের মুক্তি পিছোতে রাজি হয়েছেন বলেই শোনা যাচ্ছে। সৃজিত তাঁর ওয়েব সিরিজ পুজোয় রিলিজ় করবেন বলে ঠিক করেছেন। আবার পুজোতেই মুক্তি পাবে সৃজিত পরিচালিত ছবি ‘দশম অবতার’। পাশাপাশি ধ্রুব বন্দ্যোপাধ্যায় নিয়ে আসতে চলেছে ‘বগলা মামা যুগ যুগ জিও’। ছবিটি মুক্তি পেতে পারে চলতি বছরের দীপাবলিতে।
