Entertainment

2 years ago

Fardeen Khan divorce : ফারদিন-নাতাশার ১৮ বছরের সম্পর্কে ছেদ

Fardeen Khan
Fardeen Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআরও একটা সম্পর্ক ভাঙছে । বলিউড এখন সরগরম ফারদিন-নাতাশার (Fardeen-Natasha) বিচ্ছেদের খবরে । ১৮ বছর । কমদিন নয়, এতগুলো বছরে যেভাবে তাঁরা বেঁধে বেঁধে থেকেছেন, একে অপরের সুখ-দুঃখের সঙ্গী হয়েছেন, তাহলে কেন তৈরি হল দূরত্ব ? কেন তাঁদের সম্পর্কে ভাঙন ?

আজ নয়, ফারদিন ও মুমতাজ কন্য়া নাতাশার (Fardeen-Natasha Divorce) সম্পর্কে ঘুণ ধরেছে ২০০৯ সাল থেকে । ফারদিনের বাবা ফিরোজ খানের মৃত্যুর পর থেকেই । মূলত, দুই সন্তানকে নিয়ে তাঁদের মধ্যে ঝামেলার সূত্রপাত । নাতাশা চাইতেন তাঁদের ছেলে-মেয়ে দুবাই থেকে পড়াশোনা করুক । কিন্তু, ফারদিনের ইচ্ছা ছিল মুম্বইতেই থাকুক তাঁরা । এই বিষয় নিয়ে দু'জনের মতভেদ, আলাদা হওয়া । এখন দু'জনের কে কোথায় থাকছেন ?

জানা গিয়েছে, মাকে নিয়ে মুম্বইয়ে রয়েছেন ফারদিন। অন্য দিকে, অভিনেতার স্ত্রী দুই ছেলেমেয়েকে নিয়ে লন্ডনে থাকছেন । বলিপাড়া সূত্রে খবর, গত দুই বছর ধরে আলাদা থাকছেন তাঁরা । খুব শীঘ্রই বিচ্ছেদের পথে হাঁটবেন তাঁরা ।

অভিনয় জগতে সেভাবে সফলতা পাননি ফারদিন । ২০১০ সালের শেষে তাঁকে ‘দুলহা মিল গয়া’ ছবিতে দেখা যায়। বর্তমানে তাঁকে আর সেভাবে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় দেখা যায় না তাঁকে ।

You might also like!