Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Entertainment

1 year ago

Sunil Shetty : অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ে দুর্ঘটনা, বুকে চোট পেলেন বলিউড সুনীল শেট্টি

Sunil Shetty
Sunil Shetty

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্টান্টম্যান ছাড়াই শ্যুটিং করতে গিয়ে চোট পেলেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি। মুম্বইতে একটি ওয়েব সিরিজের শ্যুটিং করতে গিয়ে বুকে চোট লাগে তাঁর।গুরুতর আঘাত পেয়েছেন বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, তা উড়িয়েই দিলেন অভিনেতা। এক্স পোস্টে, ৬৩ বছর বয়সী অভিনেতা ভক্তদের আশ্বস্ত করেছেন যে, তিনি এই প্রকল্পের শুটিং পুনরায় শুরু করার জন্য প্রস্তুত হচ্ছেন।মুম্বইয়ে 'হান্টার সিজন ২'-এর শুটিং চলাকালীন চোট পান তিনি। ‘ছোটখাটো চোট, গুরুতর কিছু না! আমি পুরোপুরি সুস্থ আছি এবং পরবর্তী শটের জন্য প্রস্তুত। সবার ভালোবাসা ও যত্নের জন্য কৃতজ্ঞ। #OnSet’, মাইক্রোব্লগিং সাইটে লিখেছেন সুনীল। 

এর আগে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল, 'হান্টার'-এর জন্য তীব্র মারামারির দৃশ্যের শুটিং করতে গিয়ে পাঁজরে গুরুতর আঘাত পেয়েছেন সুনীল। অভিনেতার অবস্থা খতিয়ে দেখতে এক্স-রে মেশিন নিয়ে চিকিৎসকদের ঘটনাস্থলে গিয়েছেন বলেও খবর হয়েছিল। 

মোহরা, কৃষ্ণ, বর্ডার, হেরা ফেরি, ধড়কান এবং ম্যায় হুঁ নার মতো ছবি দিয়ে ১৯৯০ এবং ২০০০ এর দশক বলিউডে রীতিমতো রাজত্ব করেছেন সুনীল। জনপ্রিয় অ্যাকশন তারকাকে পরবর্তীতে ওয়েলকাম টু দ্য জাঙ্গল এবং তার অ্যামাজন মিনিটিভি অ্যাকশন সিরিজ ‘হান্টার সিজন ২’-এ দেখা যাবে।

You might also like!