Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

3 years ago

Anirban Bhatterjee's New Film : অনির্বাণের নতুন ছবির প্রকাশ! মুক্তি পেল আবার বিবাহ অভিযানের টাইটেল ট্র্যাক

Bengali Movie Abar Bibaho Abhijan
Bengali Movie Abar Bibaho Abhijan

 

কলকাতা, ১৮ মে : ''সাজো সাজাও...''-এর পরে ফের গলা মেলালেন অনির্বাণ ভট্টাচার্য্য ও দেবরাজ ভট্টাচার্য্য। শুধু গান গাওয়া নয়, গানের কথাও লেখা অনির্বাণের কলমেই। জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় মুক্তি পেল আবার বিবাহ অভিযানের টাইটেল ট্র্যাক।

চলতি মাসের ২৫ তারিখ মুক্তি পাবে ''আবার বিবাহ অভিযান''। বিদেশে মালতী-গণশার রসায়ন থেকে শুরু করে, বিদেশের মাটিতে মজার রসদ.... ফের দর্শকদের নতুন চমক দিতে হাজির অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ ও অনির্বাণ ভট্টাচার্য। আর নায়িকা? নায়িকা ছাড়া কী এমন ছবি জমে? প্রথম ছবির মতোই, এখানে থাকছেন, নুসরত ফারিয়া, সোহিনী সরকার ও প্রিয়ঙ্কা সরকার। মুক্তি পেল এই ছবির টাইটেল ট্র্যাক।

এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে মুক্তি পেয়েছে এই ছবির একাধিক গানও। তবে সদ্য মুক্তি পাওয়া এই গানে রয়েছে মজার মোড়কও। গোটা গানে টুকরো টুকরো করে ফুটিয়ে তোলা হয়েছে মজার বিভিন্ন মুহূর্ত। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। সদ্য মুক্তি পাওয়া গানটিও কম্পোজ করেছেন জিৎ। গানটি লিখেছেন প্রসেন ও গেয়েছেন আদিত্য দেব । নির্মাতাদের বিশ্বাস ''আবার বিবাহ অভিযান'' বিনোদন, দুর্দান্ত কাস্ট, পরিচালক, সঙ্গীত ও চোখধাঁধানো ভিস্যুয়ালের সম্পূর্ণ প্যাকেজ হতে চলেছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা জামাই ষষ্ঠীর আবহে, ২৫ মে।

সৌমিক হালদার পরিচালিত ''আবার বিবাহ অভিযান'' মূলত তাইল্যান্ডের প্রেক্ষাপটে তৈরি। স্ত্রীয়েদের কবল থেকে কিছুদিনের জন্য রেহাই পেতে তাইল্যান্ড পাড়ি দেবেন তিন পুরুষ। কিন্তু বিদেশের মাটিতে মজা করতে গিয়ে কোন ঝামেলায় জড়াবে তিন ''স্বামী''? বাড়িতে স্ত্রী থাকতেও বিদেশিনীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে হবে? আর সেই বিয়েতে অতিথি হয়ে হাজির হবেন স্ত্রীয়েরাও!


You might also like!