Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Raid 2 OTT Release: অজয় দেবগণের কামব্যাক হিট ‘রেইড ২’ এবার আপনার মোবাইল স্ক্রিনে!

Raid 2 OTT Release
Raid 2 OTT Release

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অজয় দেবগণের বহুল প্রতীক্ষিত ছবি ‘রেইড ২’ প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটি ১ মে, ২০২৫-এ মুক্তি পায় এবং তখন থেকেই এটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। ‘রেইড’-এর সিক্যুয়েল এই ছবিটি শুধু দর্শকের মন জয়ই করেনি, বরং ২২৫.৫ কোটি টাকার আয় করে ২০২৫ সালের অন্যতম সফল ছবির তালিকায় নিজের স্থান করে নিয়েছে। ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার গুপ্ত, এবং এতে অজয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রীতেশ দেশমুখ এবং বাণী কাপুর। এছাড়াও বলিষ্ঠ অভিনয় করেছেন সুপ্রিয়া পাঠক, রজত কাপুর, যশপাল শর্মা, অমিত সিয়াল এবং ব্রিজেন্দ্র  কালা। এক সৎ অফিসার এবং দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার মুখোমুখি অবস্থানের গল্প নিয়ে তৈরি এই ছবি দর্শকদের বেশ রোমাঞ্চিত করেছে।  


 ‘রেইড ২’ কবে ও কোথায় দেখা যাবে?

প্রেক্ষাগৃহে সফল প্রদর্শনের পর এবার ‘রেইড ২’ OTT প্ল্যাটফর্ম Netflix-এ মুক্তি পাচ্ছে। ২৬শে জুন অর্থাৎ আজ থেকে দর্শকরা ঘরে বসেই ছবিটি উপভোগ করতে পারবেন। Netflix ইতিমধ্যেই একটি অফিসিয়াল পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। 

‘রেইড ২’ শুধু একটি বিনোদনমূলক থ্রিলারই নয়, এটি এক সততা, সাহস এবং প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের প্রতিচ্ছবি। এছাড়াও, অজয় দেবগণের 'ময়দান', 'অরুন মে কাহান দম থা', 'সিংহাম এগেইন', 'নাম' এবং 'আজাদ'-এর মতো ছবি ব্যর্থ হওয়ার পর,  এই ছবিটি তাঁর জন্য একটি বড় সফল প্রত্যাবর্তন  হিসেবেও বিবেচিত হচ্ছে। একজন সৎ অফিসার যখন একজন দুর্নীতিবাজ রাজনীতিকের মুখোমুখি হন তখন কী ঘটে তার গল্প এই ছবিতে প্রকাশ পেয়েছে। ছবিতে রিতেশের মায়ের ভূমিকায় অভিনয় করা সুপ্রিয়া পাঠক এবং অজয়ের বসের ভূমিকায় অভিনয় করা রজত কাপুরও অসাধারণ কাজ করেছেন। তাই এখন আর  প্রেক্ষাগৃহে না গিয়েও আপনি Netflix-এ দেখে নিতে পারেন অজয় দেবগণের এই চমকপ্রদ ছবি।

You might also like!