
রন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রথমে 'মন্টু পাইলট', তারপর 'ইন্দুবালা ভাতের হোটেল' এই ভাবেই নারীকেন্দ্রিক ছবিগুলি দর্শকের মন জিতে নিয়েছে। দেবালয়ের শেষ ছবি 'ইন্দুবালা ভাতের হোটেলের' বিপুল সাফল্যের পর আবারও নারীকেন্দ্রিক গল্প নিয়েই ভাবছেন পরিচালক। তবে এবার নাকি সরাসরি তিনি কথা বলেছেন কোয়েল মল্লিকের সাথে।
মা হওয়ার পর থেকে কোয়েল মল্লিকও খুব বেঁছে বেঁছে কাজ করেন। কবীর জন্মানোর পর, 'মিতিন মাসি' ফ্র্যাঞ্চাইসিতেই শুধুমাত্র নায়িকাকে অভিনয় করতে দেখেছেন দর্শক। শুভশ্রীর পর এ বার কোয়েল-দেবালয় জুটির দেখার অপেক্ষা। সূত্র বলছে সবটাই এখনও রয়েছে প্রাথমিক পর্যায়। সবটা ক্রমশ প্রকাশ্য।
