Entertainment

2 years ago

Mamata Calls on Big B:বিগ বি-র বাড়ি পৌঁছে রাখি পরিয়ে দিলেন মমতা

After reaching Big B's house, Mamata put on Rakhi
After reaching Big B's house, Mamata put on Rakhi

 

মুম্বই  : দুইদিন ব্যাপী ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশে মুম্বই উড়ে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুম্বই পৌঁছেই অমিতাভ বচ্চনের বাংলোয় ‘জলসা’-এ পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। এদিন অমিতাভের বাড়ি গিয়ে তাঁর হাতে রাখিও বাঁধেন মমতা।

পাশাপাশি জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, স্বেতা বচ্চন সহ পরিবারের বাকি সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। জলসা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বচ্চন পরিবারকে প্রশংসায় ভরিয়ে দেন মমতা। বারবার অমিতাভ বচ্চনকে ভারতরত্ন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কলকাতা চলচ্চিত্র উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন অমিতাভকে। এছাড়াও সলমন খান, শাহরুখ খানও উৎসবে আসবেন বলে জানান মমতা।

You might also like!