Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Kingdom Censor Review:বক্স অফিসে ঝড় তোলার বার্তা, বিজয় দেবেরাকোন্ডার 'কিংডম' হল রাজকীয় প্রত্যাবর্তন!

Kingdom Censor Review:
Kingdom Censor Review:

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : বিজয় দেবেরাকোন্ডা—এই একটি নামই সিনেমাকে হিট করানোর জন্য যথেষ্ট। অ্যাকশন হোক বা রোম্যান্স, কমেডি হোক বা স্টাইলিশ হিরোর গ্ল্যামার—সবেতেই অনবদ্য তিনি। দর্শকদের হৃদয় জয় করার কৌশল তিনি ভালোই জানেন। 'পেল্লি চুপুলু', 'অর্জুন রেড্ডি', 'ট্যাক্সিওয়ালা', কিংবা 'গীত গোবিন্দম'—প্রত্যেকটি ছবিই বক্স অফিসে রেকর্ড গড়েছে। শুধু দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই নয়, বলিউডেও ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি। এবার সেই সুপারস্টার বিজয় ফিরছেন নতুন চমক নিয়ে। ৩১ জুলাই অর্থাৎ আজ মুক্তি পেয়েছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘কিংডম’, পরিচালনায় গৌতম তিন্নানুড়ি।

কয়েকমাস আগেই প্রকাশ্যে এসেছিল এই ছবির টিজার। টিজার দেখেই বোঝা গিয়েছিল, বিজয়ের কিংডম বক্স অফিসকে হাতের মুঠোয় আনতে চলেছে। একাধারে অ্য়াকশন, ফ্যামিলি ড্রামা, অনিরুদ্ধর দুরন্ত আবহসঙ্গীতে কিংডম বিনোদনের টোটাল প্যাকেজ।

Censor Review অনুযায়ী, কিংডম বিজয় দেবেরাকোন্ডার সিনে কেরিয়ারের মাইলফলক হতে চলেছে। শুধু অ্যাকশনেই নয়, ছবি বিজয় যেভাবে ইমোশনাল দৃশ্যে অভিনয় করেছেন, তা এই ছবির ইউএসপি। বিশেষ করে জেলের দৃশ্যগুলোতে বিজয় স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি জাত অভিনেতা। ফিল্ম সমালোচকরা মনে করছেন, বিজয়ের অন্যান্য সব ছবির রেকর্ড ভাঙবে কিংডম।

 

You might also like!