Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

8 months ago

International Yoga Day updates: যোগ শৃঙ্খলা এবং একাগ্রতা বৃদ্ধি করে, চন্দ্রবাবু নাইডু

Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu
Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu

 

বিশাখাপত্তনম, ২১ জুন : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে শনিবার সকালে ১১তম আন্তর্জাতিক যোগ দিবস শুরু হয়। প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে যোগাসন করার জন্য লক্ষ লক্ষ মানুষ সমুদ্র সৈকতে জড়ো হন। রাজ্যপাল আব্দুল নাজির, চন্দ্রবাবু নাইডু, পবন কল্যাণ, নারা লোকেশ, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ এবং বিধায়করা উপস্থিত ছিলেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেছেন যে ১.৪৪ লক্ষ যোগ প্রশিক্ষক এই কর্মসূচির জন্য নিবন্ধন করেছেন। গতকাল ২২ হাজার জনজাতি শিক্ষার্থী সূর্য নমস্কার করে গিনেস রেকর্ড সৃষ্টি করেছেন। প্রতিদিন এক ঘন্টা যোগব্যায়াম করলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। যোগ কেবল ব্যায়াম নয়। যোগ শৃঙ্খলা এবং একাগ্রতা বৃদ্ধি করে। আজ ১৩০টি দেশে যোগ দিবস পালিত হচ্ছে। এদিন রামকৃষ্ণ বিচ থেকে ভিমিলি পর্যন্ত একযোগে যোগাসন করার ব্যবস্থা করা হয়েছিল। প্রায় ৩.২৬ লক্ষ মানুষ যোগাসন করেন এদিন। অন্ধ্র বিশ্ববিদ্যালয় গ্রাউন্ড, গল্ফ ক্লাব, ক্রিকেট স্টেডিয়াম, পোর্ট স্টেডিয়াম, রেলওয়ে প্রদর্শনী গ্রাউন্ড এবং স্বর্ণ ভারতী ইন্ডোর স্টেডিয়াম সহ ১৮টি ক্রীড়াপ্রাঙ্গনেও যোগাসন করার আয়োজন করা হয় এদিন। ।


You might also like!