Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Swati Maliwal:ছ'মাস বেতন পাননি মহিলা কমিশনের কর্মীরা, কেজরিওয়ালকে চিঠি স্বাতী মালিওয়ালের

Swati Maliwal
Swati Maliwal

 

নয়াদিল্লি, ২ জুলাই : দিল্লির কেজরিওয়াল-সরকারের বিরুদ্ধে ফের সরব আম আদমি পার্টির সাংসদ স্বাতী মালিওয়াল। বিগত ৬ মাস ধরে কমিশনের কোনও কর্মীকে বেতন দেওয়া হয়নি বলে বিস্ফোরক অভিযোগ তুললেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী। দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন প্রধান মালিওয়াল মঙ্গলবার বলেন, যেদিন থেকে তিনি দিল্লি মহিলা কমিশন থেকে ইস্তফা দিয়েছেন সেদিন থেকেই দিল্লি সরকারের মন্ত্রী এবং আধিকারিকরা কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ হতে শুরু করেছেন।

এই মর্মে মঙ্গলবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একটি চিঠি লেখেন মালিওয়াল। এক্স হ্যান্ডেল থেকে সেই চিঠির ছবি পোস্ট করে দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন প্রধানের আরও অভিযোগ, বেতন না দেওয়ার পাশাপাশি কমিশনের বাজেট থেকে ২৮.৫ শতাংশ হ্রাস করা হয়েছে। এমনকি মহিলা কমিশনের হেল্পলাইন নম্বর ১৮১ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…