Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

kolkata

1 year ago

Tathagata Roy: বাঙালি-বামপন্থা উৎখাত করতে বলপ্রয়োগের নিদান দিলেন তথাগত

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ৪ মার্চ : “বাঙালি-বামপন্থা উৎখাত করতে গেলে বলপ্রয়োগ ছাড়া উপায় নেই।” যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে এই মন্তব্য পোষণ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।মঙ্গলবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “এসএফআই, এআইডিএসও, আইসা, ওয়েবকুপা, সকলকে নিয়ে যাদবপুরে ছয়লাপ। সকলেই কোন না কোন অন্য দলের বিরুদ্ধে অভিযোগে সোচ্চার। নির্বাচন কেন হচ্ছে না, গাড়ি কেন চাপা দিল, এই সব ‘প্রতিবাদী' আওয়াজে যাদবপুর উত্তাল।

এই সবের মধ্যে দিয়ে দুটি স্রোত বহমান। প্রবল স্রোত বামপন্থার - লাল বামপন্থা, দিদিমার বামপন্থা, দুয়েরই। কেবল একটি ক্ষীণ স্রোত প্রায় শুকিয়ে এসেছে। যে উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় তৈরী সেই বিদ্যাদান ও বিদ্যার্জনের কি হচ্ছে? কিছু না, কারণ বাঙালি-বামপন্থাকে সমূলে উৎখাত না করতে পারলে লেখাপড়া হবে না। বাঙালি-বামপন্থা মানে বিশৃঙ্খলা, নৈরাজ্য মারামারি, খুনজখম, মিটিং-মিছিল, ইত্যাদি। একে উৎখাত করতে গেলে বলপ্রয়োগ ছাড়া উপায় নেই।

You might also like!