Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

South Bengal weather:আকাশের মুখভার, বৃষ্টি হয়েই চলেছে সমগ্র দক্ষিণবঙ্গে

South Bengal weather
South Bengal weather

 

কলকাতা, ২৬ জুলাই : কখনও মুষলধারে, কখনও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েই চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রবার রাতেও ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আর শনিবার সকাল থেকেই আকাশের মুখভার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ৩১ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোনও কোনও জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। ২৯ জুলাই ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। অন্যান্য জেলাতেও বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টি আগামী ৩০ জুলাই পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

You might also like!