Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Mathura: মথুরায় ভাঙলো জলের ট্যাঙ্ক, হত ২

Water tank broke in Mathura
Water tank broke in Mathura

 

মথুরা, ১ জুলাই : জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। ভয়াবহ দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ১২ জন গুরুতর আহত বলে জানা গিয়েছে। রবিবার রাতে উত্তর প্রদেশের মথুরায় দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই উদ্ধারকার্যে নামে স্থানীয় প্রশাসন।

রবিবার উত্তর প্রদেশ আবাস বিকাশ পরিষদের কৃষ্ণবিহার কলোনিতে এই ঘটনা ঘটে। প্রায় আড়াই লক্ষ লিটারের জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। এলাকার লোকজনের অনুমান, মৃতের সংখ্যা বাড়তে পারে। অনেক মহিলা, শিশু ভগ্নস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, আহতদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কীভাবে এই দুর্ঘটনাটি ঘটলো তা তদন্ত করছে প্রশাসন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…