
নয়াদিল্লি, ৩১ মে : রাজধানী দিল্লিতে জল-সঙ্কট অভাব। জলের সঙ্কট নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ। এবার জল সঙ্কট নিরসনের জন্য কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে চিঠি লিখলেন দিল্লির মন্ত্রী অতিশী। চিঠিতে অতিশী জানিয়েছেন, বর্তমান সময়ে নজিরহীন জল সঙ্কটে ভুগছে জাতীয় রাজধানী।
এরপরই অতিশী যোগ করেছেন, "আমি আপনাকে অনুরোধ করছি, দিল্লির জন্য জলের ব্যবস্থা নিশ্চিত করার জন্য, হরিয়ানা অথবা উত্তর প্রদেশ কিংবা অন্য কোনও রাজ্য থেকেই হোক, যাতে দিল্লির জনগণ সমস্যার সম্মুখীন না হয়। আমরা অনুরোধ করছি, এই ইস্যুতে আপনার জরুরি হস্তক্ষেপ। এটা অপরিহার্য যে হরিয়ানাকে অবিলম্বে যমুনা নদীর জলের ন্যায্য অংশ দিল্লিকে ছেড়ে দিতে হবে, যাতে জল স্বাভাবিক স্তর ৬৭৪.৫ ফুটে চলে আসে।"
