Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

1 month ago

Haryana Players Shine: হরিয়ানার পদকজয়ীদের বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

Warm welcome for Haryana's medal winners at the airport
Warm welcome for Haryana's medal winners at the airport

 

চণ্ডীগড়, ৪ আগস্ট : গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের অভ্যর্থনা জানানো হলো নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এ| গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের তালিকায় রয়েছে ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ। এর মধ্যে হরিয়ানার মোট ১১ জন ক্রীড়াবিদ পদক জিতে দেশের গৌরব বাড়িয়েছেন। ভারতের মোট ১৩টি সোনার পদকের মধ্যে হরিয়ানার খেলোয়াড়রা ৭টি সোনা জিতেছেন। বক্সাররা এই সোনার পদক জিতেছেন।

হরিয়ানার খেলোয়াড়দের অভ্যর্থনা জানাতে হরিয়ানার ক্রীড়া প্রতিমন্ত্রী গৌরব গৌতম বিমানবন্দরে পৌঁছন। তিনি জানান, এই খেলোয়াড়রা তাঁদের অসামান্য প্রতিভায় দেশের গৌরব বাড়িয়েছেন| তরুণ প্রজন্মকে খেলায় এগিয়ে আসার প্রেরণা যুগিয়েছেন। তিনি সমস্ত পদকজয়ীদের অভিনন্দন জানান| বলেন, মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির নেতৃত্বে হরিয়ানা সরকার খেলোয়াড়দের বিশ্বমানের সুবিধা প্রদান করছে এবং ক্রীড়া প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে নিরন্তর কাজ করে চলেছে। গৌরব গৌতম আরও জানান, আগামী ৭ আগস্ট চণ্ডীগড়ে মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি সমস্ত খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করবেন| হরিয়ানা সরকারের ক্রীড়ানীতি অনুযায়ী এই খেলোয়াড়দের সম্মানিত করা হবে বলেও জানান তিনি।

You might also like!