Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

1 month ago

Bypoll Results: ৩ কেন্দ্রের উপনির্বাচনের গণনা, দু'টি আসনে এগিয়ে বিজেপি

Bankipur, Datia, Manjalpur By-Election Results
Bankipur, Datia, Manjalpur By-Election Results

 

নয়াদিল্লি, ৩ আগস্ট : বিহারের বাঁকিপুর, মধ্যপ্রদেশের দাতিয়া এবং গুজরাটের মঞ্জলপুর উপ নির্বাচনের ভোটগণনা সোমবার সকালে শুরু হয়েছে। বাঁকিপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন ভোটকুশলী ও জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। দাতিয়া কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ঘনশ্যাম সিংয়ের চেয়ে এগিয়ে রয়েছেন বিজেপি-র আশুতোষ তিওয়ারি। মঞ্জলপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপির সতীশ গোবিন্দভাই প্যাটেল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ভিখাভাই রাবারি। ভিখাভাই গুজরাট কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট।

বাঁকিপুর উপনির্বাচনের ভোট গণনায় ‘জন সুরজ’-এর প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর এগিয়ে রয়েছেন; বিজেপি ১,১৬১ ভোটে পিছিয়ে আছে এবং মোট ৩১টি রাউন্ডের মধ্যে দ্বিতীয় রাউন্ড শেষে আরজেডি তৃতীয় স্থানে রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনের ফলাফলে ভোট গণনার দু'টি রাউন্ড শেষে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী আশুতোষ তিওয়ারি। গুজরাটের মঞ্জলপুর উপ নির্বাচনের ভোটগণনায় এগিয়ে রয়েছেন বিজেপির সতীশ গোবিন্দভাই প্যাটেল।

You might also like!