
নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : মহিলাদের জন্য আনা হল স্বল্পসঞ্চয় প্রকল্প। ২ বছরের জন্য রাখা যাবে ২ লক্ষ টাকা। সুদের হার ৭.৫। নাম ‘মহিলা সম্মানপত্র’। ৩১ মার্চ ২০২৫ সাল পর্যন্ত এই টাকা রাখা যাবে।
বুধবার বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আরও বলেছেন, ৩০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ে আয়কর ছাড় পাবেন বয়স্করা। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আয়কর ছাড় ছিল ১৫ লক্ষ টাকা। সেটা করা হল ৩০ লক্ষ টাকা। এ ছাড়া পোস্ট অফিসে টাকা রাখার ক্ষেত্রেও বিশেষ ছাড়।
