
শ্রীনগর, ১৩ জুন: ফের প্রাণ গেল উপত্যকায়। তবে এবার আর জঙ্গি হামলায় নয়। একটি বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। গুরুতর জখম ১৫ জন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বারামুল্লার রাফিয়াবাদের পাজালপুরা মুন্ডজি রোডে।
জানা গেছে, একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত বাস যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে গেলে তার মধ্যে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যান্য আহত যাত্রীরা আপাতত স্থিতিশীল বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।
