Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

1 month ago

Train Fire in Bihar: বিহারের সহরসায় ট্রেনে আগুন; হতাহতের খবর নেই, তদন্তে রেল

Bihar Fire Breaks Out In Passenger Train
Bihar Fire Breaks Out In Passenger Train

 

সহরসা, ৩ আগস্ট : বিহারের সহরসায় আগুন লাগল একটি ট্রেনে, আগুনের লেলিহান শিখায় ট্রেনের ইঞ্জিন ও সংলগ্ন একটি বগি প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল। সোমবার ভোররাত তিনটে নাগাদ বিহারের সহরসা জেলার সিমরি বখতিয়ারপুর রেল স্টেশনে ৬৩৩৪৪ নম্বর প্যাসেঞ্জার ট্রেনের (সমস্তিপুর-সহরসা) ইঞ্জিন ও সংলগ্ন একটি বগিতে আগুন লাগে। যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সহকারী দমকল অফিসার নিরঞ্জন কুমার বলেন, "আমরা খবর পাই, রেল ইঞ্জিনে আগুন লেগেছে। খবর পাওয়ার পরপরই সহরসা ফায়ার স্টেশন থেকে একটি ফোম টেন্ডার ও একটি ওয়াটার টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয় এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।" এক যাত্রী বলেন, "ভোররাত ৩.৪০ মিনিট নাগাদ ট্রেনে আগুন লেগে যায়। এর ফলে যাত্রীরা অত্যন্ত দুর্বিষহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। গত দুই ঘণ্টা ধরে সব যাত্রী আটকে পড়েছেন, চরম ভোগান্তির শিকার হচ্ছেন।"

You might also like!