Breaking News

 

Country

1 year ago

Tripura CM hits out TMC: ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে তোপ মানিকের, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিঁধলেন তৃণমূলকে

Tripura CM hits out TMC (File Picture)
Tripura CM hits out TMC (File Picture)

 

কলকাতা, ২৩ মে: ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে তোপ দাগলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন। বৃহস্পতিবার কলকাতায় উত্তর কলকাতা সংসদীয় আসনের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে জনসংযোগ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। কলকাতা হাইকোর্টের ওবিসি শংসাপত্র বাতিল প্রসঙ্গে তিনি মুখ খোলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, "আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব শুরু থেকেই বলে আসছে, এখানে তোষণের রাজনীতি চলছে। ওবিসি নিয়ে তাঁরা বেআইনি কাজ করেছে। শেষ পর্যন্ত কি হল? হাইকোর্ট তা বাতিল করেছে, পশ্চিমবঙ্গে যা ঘটছে, তার অন্যতম প্রমাণ এটাই।"

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে বিজেপির এক মহিলা কর্মী খুনের ঘটনা প্রসঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, "এটা খুবই দুঃখের বিষয়। এটা নৈরাজ্যের সরকার, দলও তেমন। তাঁরা কমিউনিস্টদের কাছ থেকে এসব গ্রহণ করেছে...আমি এর নিন্দা জানাই, অপরাধীদের দ্রুত গ্রেফতার করা উচিত।"

You might also like!