Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

Country

3 years ago

Today's Covid-19 update in India : ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১,৫৩৯, মৃত্যু ৪৩ জনের

Today's Covid-19 update in India
Today's Covid-19 update in India

 

নয়াদিল্লি, ২১ আগস্ট : ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ফের অনেকটাই কমেছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৩৯ জন। তবেআগের দিনের তুলনায় সামান্য বাড়ল মৃত্যুর সংখ্যা।শনিবার সারাদিনে মৃত্যু হয়েছে ৪৩ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা নামল লক্ষের নিচে। বিগত ২৪ ঘন্টায় ১২ হাজার ৭৮৩ রোগী সুস্থ হওয়ায় বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা পৌঁছেছে ৯৯ হাজার ৮৭৯-তে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৩৯ জন। রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৯৯ হাজার ৮৭৯-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৭,৩৩২ জন (১.১৯ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় ১২ হাজার ৭৮৩ রোগী সুস্থ হয়েছেন । ফলে রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৭,১২,২১৮ জন করোনা-রোগী। শতাংশের নিরিখে ৯৮.৫৯ শতাংশ।

You might also like!