Breaking News

 

Country

1 year ago

Election Commission: বিজেপি ও কংগ্রেস-দু'পক্ষকেই কড়া সতর্কবার্তা দিল নির্বাচন কমিশন

Election Commission (File Picture)
Election Commission (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটের পাঁচ দফা ইতিমধ্যেই মিটে গিয়েছে। আগামী শনিবার ষষ্ঠ দফা ভোটের আগে কেন্দ্রের শাসক দল বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেস-দু'পক্ষকেই কড়া সতর্কবার্তা দিল জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর করা মন্তব্যের প্রেক্ষিতে দু'দলই একে অন্যের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছিল।

তার প্রেক্ষিতে কমিশন দু'দলের প্রধান-বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে একই দিনে পাঠানো চিঠিতে কড়া ভাষায় সতর্কবাণী শুনিয়েছে। এর আগেই কমিশন জানিয়েছিল, যে দলের স্টার ক্যাম্পেনারদের বিরুদ্ধে নেতিবাচক ভাষণের অভিযোগ উঠেছে, তাঁদের নয়, তাঁদের দলের সর্বোচ্চ নেতৃত্বকেই এই ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হচ্ছে-যাতে আগামী দিনে তাঁরা এ থেকে বিরত থাকেন।

You might also like!