Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Akhilesh Yadav: বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে, অখিলেশ যাদব

Samajwadi Party chief Akhilesh Yadav
Samajwadi Party chief Akhilesh Yadav

 

নয়াদিল্লি, ২৭ জুলাই : বিজেপিকে ফের বিঁধলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর কথায়, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। সোমবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেছেন, "শিক্ষা ও পরীক্ষা নিয়ে লড়াইটা অনেক বড়। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। আমি আবারও তরুণদের মনোবল ও সচেতনতাকে সাধুবাদ জানাই। এই সরকার তাঁদের সচেতনতাকে চ্যালেঞ্জ করতে পারবে না।"

নন্দন নিলেকানির নেতৃত্বে পরীক্ষা সংস্কার বিষয়ক একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের বিষয়ে তিনি বলেন, "সরকার কেন এখন এই টাস্ক ফোর্স গঠন করছে? ২০১৪ সালে কেন নয়? যদি ২০১৪ সালেই এটি গঠিত হতো, তবে দেশ আরও দ্রুত 'বিকশিত' (উন্নত) হয়ে উঠত।" ২০২৭ সালের উত্তর প্রদেশ নির্বাচনে সমাজবাদী পার্টির (এসপি) সঙ্গে জোট গড়ার বিষয়ে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, "কারও সঙ্গে লড়াই করার প্রয়োজন নেই। তার কোনও দরকারও নেই। আমরা এতদিন যে পথে চলেছি, সেই পথেই চলতে থাকব।"

You might also like!