Breaking News

 

Country

1 year ago

Naveen Patnaik:জনগণের সেবা করার জন্য ওডিশায় মজবুত সরকার গঠন করা হবে : নবীন পট্টনায়েক

Naveen Patnaik
Naveen Patnaik

 

ভুবনেশ্বর, ২৫ মে : জনগণের সেবা করার জন্য ওডিশায় মজবুত সরকার গঠন করা হবে। জোর দিয়ে বললেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, ওডিশায় লোকসভা ও বিধানসভা নির্বাচনে অত্যন্ত ভালো ফল করবে বিজু জনতা দল (বিজেডি)। শনিবার ভুবনেশ্বরের একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন নবীন পট্টনায়েক। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার পাশাপাশি শনিবার ওডিশায় বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ হচ্ছে।

নবীন পট্টনায়েক এদিন বলেছেন, "আমি সবাইকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করছি। আমি আশা করছি বিধানসভা এবং লোকসভা নির্বাচনে বিজেডির দুর্দান্ত জয় হবে। আমরা জনগণের সেবা করার জন্য রাজ্যে একটি মজবুত সরকার গঠন করব।" নবীন পট্টনায়েক আরও বলেছেন, "আমি সকল ভোটারদের, বিশেষ করে তরুণ ভোটারদেরকে ভোট দিতে অনুরোধ করছি। আমি আশা করছি, বিধানসভা এবং লোকসভা উভয় নির্বাচনেই বিজেডি দারুণভাবে জয়লাভ করবে। আমরা রাজ্যে খুব স্থিতিশীল সরকার গঠন করব।"

You might also like!