Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Sonam Wangchuk : ২১ দিনের অনশনের পর অসুস্থ সোনম ওয়াংচুক, পুলিশি নজরদারিতে হাসপাতালে চিকিৎসা

Sonam Wangchuk
Sonam Wangchuk

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অনশনের ২১ তম দিনে হাসপাতালে নিয়ে যাওয়া হলো সোনম ওয়াংচুককে। শনিবার ভোরে  দিল্লির যন্তর-মন্তরে চত্বরে আসে বিশাল সংখ্যক পুলিশ। ধর্না মঞ্চ থেকে অনশনরত সমাজকর্মী, শিক্ষাবিদকে সরিয়ে নিয়ে নিকটবর্তী সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি করিয়েছে দিল্লি পুলিশ। ক্রমশই ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লি হাইকোর্টের নির্দেশেই এই পদক্ষেপ বলে পুলিশ সূত্রে খবর। একইসঙ্গে আন্দোলনকারীদের যন্তর-মন্তর চত্বর ফাঁকা করে দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষাবিদ এবং সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশনের মূল কারণ হলো, বিভিন্ন সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় (বিশেষ করে NEET) লাগাতার প্রশ্নপত্র ফাঁস ও ব্যাপক দুর্নীতির প্রতিবাদ। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনা, সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষা পরিচালনায় সংস্কার এবং এই প্রশ্নফাঁস কেলেঙ্কারির দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে তিনি দিল্লিতে অনশন আন্দোলন শুরু করেন।

You might also like!