Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Rahul Gandhi slams Delhi University: পড়ুয়াদের বিক্ষোভে ‘হুমকি’, দিল্লি বিশ্ববিদ্যালয়কে নিশানা রাহুলের

Leader of opposition in Lok Sabha Rahul Gandhi
Leader of opposition in Lok Sabha Rahul Gandhi

 

নয়াদিল্লি, ২৪ জুলাই : যন্তর-মন্তরে পড়ুয়াদের বিক্ষোভ নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সতর্কবার্তার তীব্র সমালোচনা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে পড়ুয়া ও শিক্ষকদের উদ্দেশে জারি করা বার্তাকে ‘হুমকি’ বলে কটাক্ষ করেছেন তিনি।

শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে এক্স-এ পোস্ট করে বলা হয়, যন্তর-মন্তরে কোনও বেআইনি জমায়েত বা বিক্ষোভে অংশ নিলে আইনি পদক্ষেপ করা হতে পারে। এই ধরনের কর্মসূচি পড়ুয়াদের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে এবং তাঁদের পড়াশোনা ও ভবিষ্যৎ পেশাগত সুযোগের উপর প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করা হয়। পড়ুয়াদের যন্তর-মন্তর থেকে দূরে থাকার পাশাপাশি আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত করতে ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও সতর্ক করে বিশ্ববিদ্যালয়। এই পোস্টের প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী লেখেন, “গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য পড়ুয়াদের হুমকি দেওয়ার সাহস কী করে হয়?” তিনি আরও লেখেন, “সময় এলে আপনাদেরই জবাবদিহি করতে হবে—এ কথা মনে রাখবেন।” উল্লেখ্য, নিট-ইউজি পেপার লিকের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে পড়ুয়াদের বিক্ষোভ চলছে। বিক্ষোভকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

You might also like!