
বাঁকুড়া, ১৮ মে: দুই দলের কর্মসূচি সব কিছু ঠিক থাকলে আগামী রবিবার ১৯ মে নির্বাচনী প্রচারে আসছেন দুই হেভিওয়েট নেতা। ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন নিকুঞ্জপুর মাঠে। এলাকাটি বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত হলেও বাঁকুড়া লোকসভা এলাকার গা ঘেষা। একই সঙ্গে দুই লোকসভায় প্রচারের সুফল মিলবে বলে আশা বিজেপির।বাঁকুড়া লোকসভা আসনে ডাঃসুভাষ সরকার এবং বিষ্ণুপুর লোকসভায় বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ। দুজনেই প্রাক্তন সাংসদ, দ্বিতীয় বারের জন্য লড়াইয়ে অবতীর্ণ।
দলীয় সূত্রে জানা গেছে ওইদিন পুরুলিয়ায় সভা সেরে বেলা তিনটায় নিকুঞ্জপুর মাঠে হাজির হবেন প্রধানমন্ত্রী।ল আবার ওইদিনেই বাঁকুড়া লোকসভা আসনে তৃনমূলের প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে মুখ্যমন্ত্রী কলেজ মোড় থেকে লালবাজার মোড় পর্যন্ত রোড শো করবেন। তৃনমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত জানান রবিবার বিকাল ৩ টায় কলেজমোড় থেকে পদযাত্রায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী ।অল্প সময়ের ব্যবধানে জেলায় দুই হেভিওয়েট নেতার আগমনে তটস্থ জেলা প্রশাসন। শান্তি শৃংখলা বজায় রাখতে পুলিশ প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে। মুখ্যমন্ত্রীর পদযাত্রায় বা রোড শো র যাত্রাপথ পরিদর্শন করেন জেলা প্রশাসনের কর্তা ব্যাক্তিরা।
