Country

1 year ago

Madhya Pradesh:মধ্যপ্রদেশে চালু হতে চলেছে 'পিএম শ্রী টুরিজম এয়ার সার্ভিস'

'PM Shree Tourism Air Service' to be launched in Madhya Pradesh
'PM Shree Tourism Air Service' to be launched in Madhya Pradesh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মধ্যপ্রদেশ সরকারের উদ্যোগে রাজ্যে চালু হতে চলেছে নয়া পর্যটন পরিষেবা।রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদবের হাত ধরেই পরিষেবাটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একধিক মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা।

দেশের পর্যটন কেন্দ্রগুলির সঙ্গে সংযোগ উন্নত করার লক্ষ্যে মধ্যপ্রদেশে চালু হচ্ছে 'পিএম শ্রী টুরিজম এয়ার সার্ভিস'। এই প্রসঙ্গে জনসংযোগ আধিকারিক অনুরাগ উইকে বলেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ যাদব-এর উপস্থিতিতেই বৃহস্পতিবার সকাল ৯টায় ভোপাল থেকে জবলপুর গামী প্রথম বিমানটি উদ্বোধন হওয়ার কথা। বিমানটি উদ্বোধন হবে রাজা ভোজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এই বিমানটি ভোপাল থেকে রেওয়া হয়ে জবলপুর পৌঁছাবে। সেখান থেকে সিঙ্গরৌলি বিমনা বন্দরে গিয়ে থামবে বিমানটি।এদিন ভোপাল বিমানবন্দরের টিকিট বুকিং কাউন্টারও উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী ড. যাদব-এর।সেইসাথে যাত্রীদের বোর্ডিং পাস দেবেন নিজের হাতে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ যাদব ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপ-মুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লা,রিলিজিয়ন ট্রাস্ট ও এনডাউমেন্টস প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র সিং লোধি, পর্যটন ও সংস্কৃতি বিভাগের প্রধান সচিব শিব শেখর শুক্লা, পর্যটন উন্নয়ন ব্যবস্থাপনা পরিচালক ড. ইলিয়ারাজা টি সহ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিদিশা মুখোপাধ্যায়।

পিএম শ্রী টুরিজম এয়ার সার্ভিস-এর অধীনে রাজ্যের আটটি শহর যুক্ত করা হবে। যুক্ত হবে ভোপাল, ইন্দোর, জবলপুর, রেওয়া, উজ্জয়িনী, গোয়ালিয়র,সিংরৌলি এবং খাজুরাহো। বিমান পরিষেবাটি পরিচালিত হবে মধ্যপ্রদেশ পর্যটন বিভাগ এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে জেট সার্ভ এভিয়েশন প্রাইভেট লিমিটেড-এর দ্বারা।


You might also like!