
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি জাপান থেকে আনা এক বিশেষ প্রজাতির আমকে বাদ দিলে ভারতের সবচেয়ে সুস্বাদু ও মূল্যবান আম হলো আলফানসো। মধ্যবিত্তের নাগালের বাইরে এই আমের দাম । তাই পুনের এক ব্যবসায়ী তার বাণিজ্য বৃদ্ধির জন্য বাজারে আনলো নতুন বিক্রির পদ্ধতি। এবার আলফানসোকে প্রতিটি মধ্যবিত্ত পরিবারে পৌঁছে দিতে অভিনব উপায় বের করলেন এক ব্যবসায়ী। তিনি জানান, তাঁর থেকে EMI স্কিমেই কেনা যাবে এই বিখ্যাত প্রজাতির আম! মধ্যবিত্ত মানুষের অনেকটা সুবিধা হলো এর ফলে।
রত্নাগিরির আলফানসো জগৎবিখ্যাত। বর্তমানে সেখানকার একডজন আমের দাম ৮০০ থেকে ১৩০০ টাকা। যা একবারে দিতে অনেকেই ইতস্তত বোধ করেন। ফলে ইচ্ছা থাকলেও কেনা হয় না আম। তাঁদেরই মুশকিল আসান করে ক্রেতাদের ত্রাতা হয়ে উঠেছেন গৌরব। “মরশুমের শুরুতে প্রতিবারই এই আমের দাম বেশি থাকে। তাই ভাবলাম ফ্রিজ কিংবা এয়ার কন্ডিশন EMI-তে কেনা গেলে আম নয় কেন? তাহলে প্রত্যেকে তা কিনতেও পারবেন।” বলেন ব্যবসায়ী গৌরব। তবে সামান্য একটা শর্ত আছে। এমনিয়ে কাগজপত্র তো লাগবেই সঙ্গে অন্তত ৫০০০ টাকার আম কিনতে হবে।
তিনি জানান, তাঁর আউটলেট থেকে EMI স্কিমে আম কিনতে হলে লাগবে ডেবিট কিংবা ক্রেডিট কার্ড। ৩, ৬ অথবা ১২ মাসে সম্পূর্ণ পেমেন্ট করা যাবে। তবে এক্ষেত্রে অন্তত ৫০০০ টাকার আম কিনতে হবে। গৌরব জানান, ইতিমধ্যেই চারজন ক্রেতা এই নয়া পদ্ধতিতে আম কিনেছেন তাঁর আউটনেট থেকে। এভাবেই আম বিক্রির জগতে গৌরব নিয়ে আসলো নতুন স্কীম - অনেকটা টিভি বা ফ্রিজ কেনার মতো।
