Country

1 hour ago

Prateek Dies At 38: অকালেই প্রয়াত মুলায়মের কনিষ্ঠ পুত্র প্রতীক, শোকের আবহ সপা শিবিরে

Mulayam Singh Yadav's Younger Son, Prateek Yadav, Dies At 38
Mulayam Singh Yadav's Younger Son, Prateek Yadav, Dies At 38

 

লখনউ, ১৩ মে : মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের কনিষ্ঠ পুত্র প্রতীক যাদব। বুধবার ভোরে লখনউয়ের সিভিল হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। তবে তাঁর অকাল-মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। প্রতীক সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়মের দ্বিতীয় পত্নী সাধনা গুপ্তের পুত্র। প্রতীকের স্ত্রী হলেন বিজেপি নেত্রী অপর্ণা যাদব। সম্প্রতি স্ত্রী অপর্ণার সঙ্গে বিবাহবিচ্ছেদ করতে চেয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন প্রতীক।

গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন প্রতীক, এমনটাই শোনা যাচ্ছে। মঙ্গলবার রাতেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। লখনউয়ের সিভিল হাসপাতালের অধিকর্তা জিপি গুপ্তা জানিয়েছেন, ভোর ৫টা নাগাদ তাঁরা প্রতীকের অসুস্থতার খবর পান। তার পরেই চিকিৎসকদের একটা দল মুলায়ম-পুত্রের বাড়িতে যায়। তাঁর শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক থাকায় তড়িঘড়ি প্রতীককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে ৫.৫৫ মিনিটে মারা যান প্রতীক। সমাজবাদী পার্টির পক্ষ থেকে প্রতীকের প্রয়াণে শোকপ্রকাশ করে জানানো হয়েছে, "প্রতীক যাদবের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দান করুন।"

You might also like!