Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

2 months ago

Rainfall Forecast: অগ্রসর হচ্ছে বর্ষা, দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আইএমডি-র

India weather update
India weather update

 

নয়াদিল্লি, ৪ জুলাই : দেশের বিভিন্ন রাজ্যে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে বর্ষা। দক্ষিণ-পশ্চিমী বায়ু সক্রিয় হতেই দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে বৃষ্টি। ভারতীয় আবহাওয়া দফতর উত্তর-পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত, দক্ষিণ ভারত-সহ দেশের বিভিন্ন রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। আইএমডি জানিয়েছে, আগামী ৯ জুলাই পর্যন্ত রায়লসীমা, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে; ৬ থেকে ৯ জুলাইয়ের মধ্যে উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক ও তেলেঙ্গানায় বৃষ্টি প্রত্যাশিত।

আইএমডি আরও জানিয়েছে, ৯ জুলাইয়ের মধ্যে গুজরাট ও কোঙ্কন ও গোয়াতে; আগামী ৭ জুলাইয়ের মধ্যে মধ্য মহারাষ্ট্রে; ৬ জুলাই পর্যন্ত সৌরাষ্ট্র ও কচ্ছে মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৯ জুলাই পর্যন্ত ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং পশ্চিম মধ্যপ্রদেশেও ভারী বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আইএমডি আরও জানিয়েছে, ৯ জুলাই পর্যন্ত জম্মু-কাশ্মীর-লাদাখ ও উত্তরাখণ্ডে; এবং হিমাচল প্রদেশেও ৫ থেকে ৯ জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৬ থেকে ৮ জুলাইয়ের মধ্যে হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি ও পঞ্জাবে; ৮-৯ জুলাই পশ্চিম উত্তর প্রদেশে; ৭ থেকে ৯ জুলাই পূর্ব উত্তর প্রদেশে; এবং ৯ জুলাই পর্যন্ত পূর্ব রাজস্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

You might also like!