Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Modi wishes Naidu on Birthday :জন্মদিনে নাইডুকে শুভেচ্ছা মোদীর, প্রাক্তন উপ-রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা প্রধানমন্ত্রীর

Modi wishes Naidu on Birthday
Modi wishes Naidu on Birthday

 

নয়াদিল্লি, ১ জুলাই : প্রাক্তন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুকে তাঁর জন্মদিনে হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন-উপরাষ্ট্রপতি দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। নাইডুর জন্মদিনে তাঁর জীবন, সেবা এবং দেশ গঠনের অঙ্গীকারের কথা স্মরণ করেছেন মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সকালে তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ভারতের প্রাক্তন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু ৭৫ বছর বয়সী হলেন। আমি তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করছি। রাজনৈতিক অঙ্গনে তাঁর প্রথম দিন থেকে উপ-রাষ্ট্রপতি হিসাবে তাঁর মেয়াদ পর্যন্ত, বেঙ্কাইয়াজির কর্মজীবন ভারতীয় রাজনীতির জটিলতাগুলিকে স্বাচ্ছন্দ্য এবং নম্রতার সঙ্গে পরিচালনা করার অনন্য উদাহরণ তুলে ধরে। তাঁর বাকপটুতা, বুদ্ধি এবং উন্নয়নমূলক ইস্যুতে অবিচল মনোনিবেশ তাঁকে বিশেষ সম্মান অর্জন করিয়েছে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…