Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

Iran USA War : ‘হরমুজে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরুক’, শান্তি চুক্তি ঘিরে ইতিবাচক বার্তা প্রধানমন্ত্রীর

Iran USA War
Iran USA War

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:দীর্ঘদিনের সংঘাত ও অনিশ্চয়তার পর ইরান-আমেরিকা সম্পর্ক নিয়ে ইতিবাচক বার্তা সামনে আসতেই স্বস্তির হাওয়া আন্তর্জাতিক মহলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল পুনরায় শুরু হতে পারে।এই শান্তি প্রক্রিয়াকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা দিয়েছেন তিনি।

ইরান যুদ্ধের জেরে নানাভাবে বিপাকে পড়েছে ভারত। হরমুজে ভারতমুখী জাহাজ চলাচলে সাময়িক অনুমতি মিললেও দেশজুড়ে মাথাচাড়া দিয়েছিল জ্বালানি সংকট। সেকারণেই নির্বাচনের পর দফায় দফায় বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। মহার্ঘ হয়েছে সিএনজি, বাণিজ্যিক এবং গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাস। সম্প্রতি ভারতীয় নাবিকদের জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। তিনজন ভারতীয় নাবিকের মৃত্যু হয় এই হামলায়। ফলে যুদ্ধের প্রভাবে ভারতও যথেষ্ট ভুগেছে।

সেই রক্তক্ষয়ী যুদ্ধের অবসান অবশেষে। ট্রাম্পের ঘোষণার পরেই এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামাতে রাজি হয়েছে ইরান এবং আমেরিকা। আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এই যুদ্ধের জেরে গোটা বিশ্বে আর্থিক সংকট দেখা দিয়েছে, মানুষ প্রাণ হারিয়েছেন। ভারত আশা করে, এই চুক্তি শান্তি এবং স্থিতাবস্থা ফিরিয়ে আনবে। সমুদ্রপথে চলাচল এবং বাণিজ্যের স্বাধীনতা আসবে। আশা করি যাবতীয় সমস্যা মেটানো হবে আগামী দিনে।’

প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এই ঐতিহাসিক চুক্তি সমগ্র অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বয়ে আনবে। আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হবে। পাশাপাশি আমি হরমুজ থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি। এ বার সারা পৃথিবীর জাহাজ তাদের ইঞ্জিন চালু করে দিক। তেল পরিবাহিত হোক।’ জানা যাচ্ছে, শান্তিচুক্তি সই করার লক্ষ্যে কাতারের মধ্যস্থতাকারীরা রবিবার তেহরানে পৌঁছবেন। এরপর ১৯ জুন সুইৎজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে সবে সই-সাবুদ পর্ব। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ইরান হরমুজ প্রণালী খুলে দেবে, অন্যদিকে আমেরিকাও অবরোধ তুলবে।

You might also like!