Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Koel Mallick : রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল,ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা

Actor Koel Mullick
Actor Koel Mullick

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের তারকা মুখ কোয়েল মল্লিক। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন। কোয়েলের ইস্তফার পর রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯-এ। এদিকে, সূত্রের খবর, ইস্তফা দেওয়ার পরই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শীর্ষ সাংগঠনিক নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন কোয়েল। ফলে তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তবে কি তিনিও এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন? উঠছে সেই প্রশ্ন। 

টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের পরিবারের সঙ্গে কখনও কোনও রাজনৈতিক যোগ ছিল না। ছাব্বিশের বিধানসভায় নির্বাচনের আগে তাঁর বাবা অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গে দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই শোনা যায়, রাজ্যসভায় কোয়েল মল্লিককে পাঠাচ্ছে তৃণমূল। সেইমতো ৬ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হন কোয়েল। এরপরই বিধানসভা ভোটের প্রচারে তাঁকে নামতে হয়।গোটা রাজ্য ঘুরে ঘুরে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করেছিলেন সদ্য সাংসদ হওয়া কোয়েল মল্লিক। সংসদের একটি অধিবেশনেও যোগ দিতে দেখা যায়নি তৃণমূলের তারকা সাংসদকে। ছাব্বিশের ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকে দলত্যাগের হিড়িক ওঠে। জুনের প্রথম দিকে রাজ্যসভা থেকে পরপর ইস্তফা দেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক। সেসময় কোয়েলও নিজের ইস্তফাপত্র ইমেলের মাধ্যমে পাঠিয়েছিলেন বলে খবর। কিন্তু সেই ইস্তফাপত্র গ্রহণ করেননি উপ রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ। কোয়েলকে সশরীরে সংসদে দেখা করার নির্দেশ দেন তিনি। কোয়েল অবশ্য সঙ্গে সঙ্গে দেখা করেননি।  মাঝে তিনি গিয়েছিলেন আমেরিকায়। পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও আমেরিকা ঘুরে দেশে ফেরেন সম্প্রতি।  

এরপর বৃহস্পতিবার, রাজ্যসভার সাংসদ পদ থেকে নিজের ইস্তফাপত্র হাতে নিয়ে কোয়েল দেখা করেন চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে। ১৬ জুলাই মাত্র ২ মাস ১০ দিনের মধ্যেই তাঁর এই ইস্তফা। পদ ছেড়েই এদিন তিনি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শীর্ষ সাংগঠনিক নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন। সেই ছবিও সামনে এসেছে। আর তাতেই জল্পনা উসকে উঠেছে, পদত্যাগী বাকি সাংসদদের মতো বিজেপিতে যোগ দেবেন এবং ফের রাজ্যসভায় যাবেন? নাকি রাজনীতির সঙ্গে সমস্ত সংস্রব ত্যাগ করে ফের টলিউডেই মন দেবেন?   

You might also like!