Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

8 months ago

Axiom-4 Mission: গৌরব বয়ে আনছে, ছেলের মহাকাশ যাত্রা নিয়ে জানালেন শুভাংশু শুক্লার বাবা

Shubhanshu Shukla Axiom 4 Mission
Shubhanshu Shukla Axiom 4 Mission

 

লখনউ, ২৫ জুন : মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। ছেলে মহাকাশে পাড়ি দেওয়ায় শুভাংশু শুক্লার বাবা শম্ভুদয়াল শুক্লা বলেন, যাঁরা আশীর্বাদ করেছেন তাঁদের সকলের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। যারা আমাদের সন্তানের জন্য প্রার্থনা করেছেন তাদের সকলের প্রতি আমরা সত্যিই কৃতজ্ঞ। আমরা খুবই উত্তেজিত, গর্বিত, এটি আমাদের সকলের জন্য একটি বড় দিন। আমার ছেলে গৌরব বয়ে আনছে। এটি আমাদের জন্য একটি উৎসবের মতো।

উল্লেখ্য, মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। উড়ান দিল শুভাংশু শুক্লাদের রকেট। ভারতীয় সময় ১২টা বেজে ১ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু হল শুভাংশু ও তাঁর তিন সঙ্গীর। এই অ্যাক্সিয়ম-৪ মিশনের কমান্ডার আমেরিকার পেগি হুইটসন। শুভাংশু আছেন পাইলটের ভূমিকায়। আছেন দুই মিশন স্পেশালিস্ট পোল্যান্ডের স্লায়োস উজনানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। রাকেশ শর্মার পরে ইতিহাসে পৌঁছে গেলেন ভারতীয় বায়ুসেনায় তাঁর উত্তরসূরি শুভাংশু।

You might also like!