Breaking News
 
Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর

 

Country

1 year ago

Delhi Weather: দূষণে জেরবার অবস্থা দিল্লিতে, পুরু ধোঁয়াশায় ঢাকল রাজধানী

Delhi
Delhi

 

নয়াদিল্লি, ২ ডিসেম্বর : মাত্রাতিরিক্ত বায়ুদূষণে দুর্বিষহ অবস্থা রাজধানী দিল্লিতে। সোমবারও ঘন ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন থাকল রাজধানী দিল্লি। দিন দিন ক্রমেই খারাপ হচ্ছে পরিস্থিতি। সোমবার সকালে ঘন কুয়াশা ও ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল দিল্লির বাতাবরণ। শীতের মধ্যেই এই বায়ুদূষণে হাঁসফাঁস করছেন রাজধানীর বাসিন্দারা।

ইন্ডিয়া গেট থেকে কর্তব্যপথ - সর্বত্রই এদিন সকালে ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। ধোঁয়াশার কারণে দৃশ্যমানতাও কমে যায়। তবে, দিল্লিতে ট্রেন পরিষেবায় কোনও প্রভাব পড়েনি। দূষণ তো রয়েছেই, দিল্লিতে যমুনা নদীর জল এখনও বিষাক্ত অবস্থায় রয়েছে। এদিন সকালেও দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনা নদীতে বিষাক্ত ফেনা ভাসতে দেখা যায়। দিল্লিতে এদিন সকালে বাতাসের গুণগতমান ছিল "খুব মন্দ" পর্যায়ে।


You might also like!