Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

3 years ago

Illegal construction demolished in Noida : মহিলার সঙ্গে দুর্ব্যবহারে কঠোর পদক্ষেপ, নয়ডায় গুড়িয়ে দেওয়া হল অবৈধ নির্মাণ

Illegal construction demolished in Noida
Illegal construction demolished in Noida

 

নয়ডা, ৮ আগস্ট : প্রতিবেশী এক মহিলার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন তিনি, মহিলার সঙ্গে দুর্ব্যবহারে কঠোর পদক্ষেপ নিল উত্তর প্রদেশ প্রশাসন। নয়ডার সেক্টর ৯৩-এর গ্র্যান্ড ওম্যাক্সে শ্রীকান্ত ত্যগী নামে ওই ব্যক্তির বাসভবনে অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। অভিযোগ, মহিলার চরিত্র নিয়ে কু-মন্তব্য করার পাশাপাশি তাঁকে শারীরিক নিগ্রহও করেছিলেন শ্রীকান্ত। ভাইরাল হওয়া একটি ভিডিওতে শোনা ও দেখা যায়, আবাসিক সোসাইটিতে একজন মহিলাকে গালিগালাজ ও লাঞ্ছিত করছেন শ্রীকান্ত। ঘটনাচক্রে শ্রীকান্ত স্থানীয় বিজেপি কর্মী বলে জানা গিয়েছে।

নয়ডার সেক্টর ৯৩-এর গ্র্যান্ড ওম্যাক্সে শ্রীকান্ত ত্যগীর আবাসনের ভিতরে বেআইনি দখল এবং নির্মাণের অভিযোগ এনেছিলেন আবাসিকরা। শুক্রবার তা নিয়ে আবাসিকদের সঙ্গে বচসা চলাকালীন এক মহিলাকে হেনস্থা করেন তিনি। নারী-হেনস্থার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়। পরে নয়ডার পুলিশ তাঁর বিরুদ্ধে গ্যাংস্টার আইনেও অভিযোগ দায়ের করে। এই আইনে অভিযুক্তের বাড়ি ভাঙতে পারে প্রশাসন। সেই মতো সোমবার শ্রীকান্ত ত্যগী নামে ওই ব্যক্তির বাসভবনে অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।


You might also like!