Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

Rahul Gandhi: ‘এক বছরের বেশি টিকবেন না’, প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে রাহুলের মন্তব্যে চাঞ্চল্য

Rahul Gandhi
Rahul Gandhi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:লোকসভার বিরোধী দলনেতা Rahul Gandhi দাবি করেছেন, প্রধানমন্ত্রী Narendra Modi আর এক বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। তাঁর অভিযোগ, মোদির তৈরি রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। পাশাপাশি নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী জরুরি অবস্থার মতো পদক্ষেপও নিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাহুল গান্ধী।

বুধবার কংগ্রেসের আদিবাসী সম্মেলনে রাহুল যা দাবি করেছেন, তা রীতিমতো বিস্ফোরক। লোকসভার বিরোধী দলনেতা বলছেন, “দেশে সিস্টেমের মধ্যে একটা সংঘবদ্ধ বিক্ষোভ তৈরি হচ্ছে। যে সিস্টেম একটা সময় নরেন্দ্র মোদি নিয়ন্ত্রণ করতেন-সেই সিস্টেমই এখন আমাকে তাঁর সম্পর্কে তথ্য দিচ্ছে। গোটা সিস্টেমে ভিতর থেকে একটা ঝাঁকুনি আসতে চলেছে। ভিতর থেকে প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং তাঁদের সন্তানদের সম্পর্কে একের পর এক তথ্য আমার কাছে আসছে।” এরপরই রাহুলের বিস্ফোরক দাবি, “আমার হিসাবে নরেন্দ্র মোদি আর একবছরও প্রধানমন্ত্রী থাকবে না।” তাঁর দাবি, “যে নির্বাচন কমিশনকে মোদি কুক্ষিগত করে রেখেছেন বলে মনে করেন, সেই নির্বাচন কমিশনারের অফিস থেকে আমার কাছে মেসেজ আসে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থার মাথারা আমাকে নিয়মিত বার্তা পাঠাচ্ছেন।” রাহুলের বক্তব্য, “মোদি ভয়ংকর অস্বস্তির মধ্যে রয়েছেন। কারণ তিনি জানেন, বছরের পর বছর ধরে যে সিস্টেম তিনি নিয়ন্ত্রণ করেছেন, সেটা এবার ভেঙে পড়ছে। এই পরিস্থিতিতে জনরোষ থেকে বাঁচতে জরুরি অবস্থার মতো কিছু কার্যকর করতে পারেন প্রধানমন্ত্রী।”

রাহুল গান্ধীর এই দাবি সত্যি হলে, সেটা যে মোদি সরকারের জন্য অশনিসংকেত সেটা বলার অপেক্ষা রাখে না। এমনিতেই অর্থনীতি, জ্বালানি সংকট, একের পর এক পরীক্ষায় অব্যবস্থার মতো ইস্যুতে বেশ চাপে মোদি সরকার। তারপর যদি সিস্টেমের অন্দর থেকে বিরোধী দলনেতার কাছে তথ্য যায়, সেটা চিন্তার তো বটেই। কিন্তু এক্ষেত্রে আরও একটি প্রশ্ন থাকে, এভাবে সরকারের অন্দরের তথ্য পাচার কতটা আইনসম্মত? এটা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ নয় তো? যে ষড়যন্ত্রের কথা গেরুয়া শিবির বহুদিন ধরে বলে আসছে।

You might also like!