Country

3 years ago

chennai বিধানসভায় ওয়াকআউট রাজ্যপালের, প্রস্তাব পাশ করালেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

Governor's walkout in Assembly
Governor's walkout in Assembly

 

চেন্নাই, ৯ জানুয়ারি : বিধানসভার সদস্যরা নন, বিধানসভা থেকে খোদ রাজ্যপালই ওয়াকআউট করলেন। এমনই বেনজির ঘটনার সাক্ষী থাকল তামিলনাড়ু বিধানসভায়। রাজ্যপালকে কেবলমাত্র রাজ্য সরকারের তৈরি করে দেওয়া লিখিত ভাষণ পড়তে বলায় বিধানসভা কক্ষ ত্যাগ করে চলে যান রাজ্যপাল আর এন রবি।

সোমবার চিরাচরিত ভাষণপাঠের সময় কিছু অংশ পড়তে রাজি না হওয়ায় মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন স্পিকারকে বলেন, রাজ্য সরকারের লিখিত ভাষণই নথিভুক্ত করতে। যা শুনে রাজ্যপাল সভা ছেড়ে বেরিয়ে যান। কারণ রাজ্য সরকারের লিখিত ভাষণের কিছু বাদ দিয়ে রাজ্যপাল নিজের মতো করে সামান্য অংশ জুড়ে পাঠ করেন। আর তা নিয়েই রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর বিবাদ বাধে। পরে রাজ্যপালের সরকারি ভাষণ নথিভুক্ত করার জন্য একটি প্রস্তাব পাশও হয়।

রাজ্য সরকারের লিখিত ভাষণ পাঠের সময় আর এন রবি ধর্মনিরপেক্ষতা, পেরিয়ার, বিআর আম্বেদকর, কে কামরাজ, সি এন আন্নাদুরাই এবং করুণানিধির নাম এড়িয়ে যান। তারপরই মুখ্যমন্ত্রী প্রকৃত ভাষণ নথিভুক্ত করার জন্য একটি প্রস্তাব আনেন এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।


You might also like!