
বালি, ১৬ নভেম্বর : ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে ভারতকে জি-২০ সম্মেলনের প্রেসিডেন্সি হস্তান্তর করা হয়েছে। ভারত আনুষ্ঠানিকভাবে আগামী মাসের ১ তারিখ থেকে জি-২০-র সভাপতিত্ব গ্রহণ করবে। সমাপনী অধিবেশনে, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো প্রতীকীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জি-২০-র প্রেসিডেন্সি হস্তান্তর করেন।
বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে বক্তৃতা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রতিটি ভারতীয়ের জন্য এটা গর্বের বিষয়, কারণ দেশ জি-২০-র সভাপতিত্ব গ্রহণ করেছে। তিনি বলেন, ভারত এমন এক সময়ে জি-২০-র দায়িত্ব নিচ্ছে যখন বিশ্ব ভূ-রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান খাদ্য ও এনার্জির দাম এবং মহামারীর দীর্ঘমেয়াদী খারাপ প্রভাবের সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে।
বিশ্ব নেতাদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের পৌরহিত্যে জি-২০ সম্মেলন হবে অন্তর্ভুক্তিমূলক, উচ্চাভিলাষী, সিদ্ধান্তমূলক এবং কর্মমুখী। তিনি বলেন, ভারত নিশ্চিত করতে চেষ্টা করবে যে জি-২০ একটি বিশ্বব্যাপী প্রধান প্রবর্তক হিসাবে কাজ করে যাতে নতুন ধারণাগুলি কল্পনা করা যায় এবং আগামী এক বছরের মধ্যে যৌথ পদক্ষেপকে ত্বরান্বিত করা যায়।
