Abhishek Banerjee : 'কেন এখানে ইডি-সিবিআই তদন্ত হবে না', মেঘালয়ে সরকারকে কড়া আক্রমণ অভিষেকের

Abhishek Banerjee at Meghalaya
Abhishek Banerjee at Meghalaya

 

তুরা (মেঘালয়), ১৮ নভেম্বর : বাংলায় সাম্প্রতিক কালে তৎপর ইডি সিবিআই। একের পর এক শাসকদলের নেতা এজেন্সির নজরে। শুক্রবার মেঘালয়ের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অভিষেক প্রশ্ন তুললেন, ‘কেন এখানে ইডি-সিবিআই তদন্ত হবে না?’

মেঘালয়ের তুরায় কর্মিসভায় বিশেষ টুপি পরে ভাষণ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রশ্ন করেন, “এটাই কি ডবল ইঞ্জিন সরকারের নীতি?’ এই রাজ্যে তৃণমূলের নতুন কার্যালয় উদ্বোধন করে অভিষেক বলেন, “সাহস থাকলে বিতর্কে বসুন। “ মেঘালয় বিধানসভায় প্রধান বিরোধী দল তৃণমূলই। এই আবহে মেঘালয়েও পায়ের তলার মাটি পোক্ত করছে তৃণমূল।

মেঘালয়ের গিয়ে অভিষেক দিলেন ঐক্যের বার্তা। বলেন, ‘টিএমসি মানে বৈচিত্রের মধ্যে ঐক্য’। অভিযোগ করলেন, ‘মেঘালয়ে উন্নয়নে সম্পূর্ণ ব্যর্থ এখানকার সরকার’। দৃঢ় ভঙ্গিমায় অভিষেকের আক্রমণ ‘মেঘালয় সরকার দুর্নীতিগ্রস্ত, সাধারণ মানুষের টাকা লুঠ হয়েছে’।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…