Country

1 hour ago

'Contributes To Nation-Building': চিকিৎসকদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠা ভারতের স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড, প্রধানমন্ত্রী

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

নয়াদিল্লি, ১ জুলাই : জাতীয় চিকিৎসক দিবসে দেশের সমস্ত চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, চিকিৎসকদের কঠোর পরিশ্রম, সহানুভূতি ও নিষ্ঠা ভারতের স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড। বুধবার সকালে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, 'ডক্টরস ডে' বা চিকিৎসক দিবসে আমাদের নিবেদিতপ্রাণ চিকিৎসকদের জানাই আন্তরিক শুভেচ্ছা; তাঁদের কঠোর পরিশ্রম, সহানুভূতি এবং নিষ্ঠাই ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থার মেরুদণ্ড। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতেও তাঁদের নিরলস প্রচেষ্টা অগণিত মানুষের আস্থা ও কৃতজ্ঞতা অর্জন করেছে।

প্রধানমন্ত্রী আরও জানান, "গত এক দশকে ভারতের স্বাস্থ্যসেবা পরিকাঠামো ও ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দেশে মেডিকেল কলেজের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে এবং সেই সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ডাক্তারি পড়ার আসনের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই অভূতপূর্ব প্রসার চিকিৎসকদের পেশায় আসতে ইচ্ছুক তরুণ-তরুণীদের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করছে, একটি শক্তিশালী স্বাস্থ্যসেবা কর্মী-বাহিনী গড়ে তুলছে এবং দেশের প্রতিটি প্রান্তে মানসম্মত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া নিশ্চিত করছে। 'বিকশিত ভারত' গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলার পথে আমাদের চিকিৎসকরা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রসার, চিকিৎসা-গবেষণার অগ্রগতি, উদ্ভাবনী শক্তির ব্যবহার এবং সকলের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবেন।"

You might also like!