
নয়াদিল্লি, ১ জুলাই : চিকিৎসক দিবসে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা লিখেছেন, জাতীয় চিকিৎসক দিবসে সমস্ত চিকিৎসকদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এটা বললে ভুল হবে না যে চিকিৎসকরা সত্যিই ঈশ্বরের পুনর্জন্ম।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা আরও লিখেছেন, "অসংখ্যবার চিকিৎসকরা জীবন রক্ষাকারী হিসাবে আবির্ভূত হয়েছেন। কোভিড মহামারীর সময় ভারতীয় ডাক্তার এবং স্বাস্থ্যসেবা পেশাদারদের দক্ষতা এবং শ্রেষ্ঠত্ব প্রত্যক্ষ করেছে বিশ্ব। আমি সমস্ত চিকিৎসকদের আমার শুভেচ্ছা জানাই, যারা নিজেদের দক্ষতা এবং মানবিক চেতনা দিয়ে আমাদের অনুপ্রাণিত করে চলেছেন।"
