Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 weeks ago

Pralhad Joshi: নানা প্রতিকূলতা সত্ত্বেও জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে কেন্দ্র, প্রহ্লাদ যোশী

Union Minister Pralhad Joshi
Union Minister Pralhad Joshi

 

নয়াদিল্লি, ২ মে : বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধির পরই কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনা সরব হয়েছে বিরোধীরা। এমতাবস্থায় কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে কেন্দ্র। পশ্চিম এশিয়ায় উদ্ভুত সংকটময় পরিস্থিতিতে সত্ত্বেও দেশে পেট্রোল-ডিজেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছে পেট্রোলিয়াম মন্ত্রক।

যদিও, শুক্রবারই বাড়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এ প্রসঙ্গে শনিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, "এটি একটি আন্তর্জাতিক সমস্যা এবং আমাদের এলপিজি নির্ভরতার ৫০ শতাংশেরও বেশি আমদানি-নির্ভর। নানা প্রতিকূলতা সত্ত্বেও মোদী সরকার পেট্রোল, ডিজেল, গৃহস্থালির এলপিজি এবং এলএনজি-র দাম অপরিবর্তিত রেখেছে। কিন্তু এটি একটি অনিবার্য বিষয়, কারণ কোম্পানিগুলি মারাত্মকভাবে লোকসানের শিকার হচ্ছে। সেই কারণেই এমনটা হয়েছে।"

You might also like!